দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন কাইলি জেনা
দি নিউজ লায়নঃ দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন কাইলি জেনা। একটি আবেগঘন ভিডিয়োতে কিছু মুহূর্ত তুলে ধরে ৮ সেপ্টেম্বর, বুধবার মা হওয়ার কথা প্রকাশ্যে আনেন কাইলি। কাইলির দ্বিতীয় সন্তানের বাবা তাঁর বয়ফ্রেন্ড, র্যাপার ট্র্যাভিস স্কট। মার্কিন মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব তথা ব্যবসায়ী কাইলি যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি ফের মা হওয়ার খবর তিন বছরের মেয়ে স্টর্মি এবং বয়ফ্রেন্ড ট্র্যাভিসের সঙ্গে শেয়ার করছেন।
ভিডিয়োতে রয়েছে ডাক্তারের কাছে যাওয়া, মা ক্রিস জেনারকে খবর দেওয়া মেয়ে স্টর্মির সঙ্গে বেশ কয়েকটি ছোট্ট ক্লিপ। ভিডিয়োতে দেখা যায়, কাইলি তাঁর আল্ট্রাসাউন্ডের ছবি দেখিয়ে বলছেন, "এটি আমার জীবনের অন্যতম সেরা দিন"। আল্ট্রাসাউন্ডে শিশুর হৃদস্পন্দন শুনে ৩ বছরের স্টর্মিকে তাঁর মায়ের বেবি বাম্পে চুমু খেতেও দেখা যায়। সঙ্গে এই ভিডিয়োতে কাইলির ২৪ বছরের জন্মদিনের কিছু মুহূর্ত উঠে এসেছে।

Post a Comment